যারা বলছে বর্তমান সরকার আন্তর্জাতিক চাপের মুখে পড়বে, অমুক তমুক ; আমার মনে হয় তারা বেকুফ, নাদান। আমার বিশ্বাস আন্তর্জাতিক রাজনীতির আও তারা বোঝেনা এবং তাদের আসলে নতুন করে রাজনৈতিক পাঠ নেয়া উচিত। আমারতো বিশ্বাস আন্তর্জাতিক লুটেরা চক্র এখন মুখিয়ে আছে এ সরকারকে কত বেশি ব্ল্যাকমেইল করে কত বেশি স্বার্থ আদায় করতে পারে সেজন্য। তাদের জন্য এর চেয়ে মওকা ভবে আর নেই। হা হা হা.....। আন্দোলন করেছে বিএনপি জামায়াত আর এখন তার ফসল ঘরে তুলবে আন্তর্জাতিক লুটেরা চক্র। বাংলাদেশে কাকে মসনদে বসালে কার কত বেশি লাভ হবে, কে কাদেরকে কত বেশি ছাড় দিতে পারবে, কে কত বেশি দেশকে বিলিয়ে দিতে পারবে এ নিয়ে দীর্ঘদিন ধরে অন্দরমহলে নানা হিসাব নিকাশ চালাচালি চলছে। কিন্তু বাংলাদেশ থেকে স্বার্থ আদায় এবং লুটপাট করে নেয়ার এমন মহান সুযোগ যে তাদের কাছে এভাবে ধরা দেবে তা মনে হয় তারা স্বপ্নেও ভাবেনি।
আমার আরো বিশ্বাস এখনো তারা ঘন ঘন বেগম খালেদা জিয়ার বাসায় যাচ্ছেন তাদের স্বার্থ আদায়ের রেট বাড়ানোর জন্য। এবং এ সরকারের বিরুদ্ধে মিউ মিউ করে টুকটাক যা কিছুই তারা বলবে তা সবই ভাগের রেট বাড়ানোর জন্য।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন