বিশ্বকাপ ফুটবল কবে তা জানিনা। সত্যি বলছি জানিনা। কারণ খেলা মেলার খবরতো দূরের কথা হেডলাইনও পড়িনা এবং খবরও শুনিনা। তবে ব্রাজিলে হবে তা জেনেছি। তাও হয়ত জানতমানা। একটি কারনে জেনেছি। খেলার খবর জানতে গিয়ে নয়, জেনেছি খেলার বিরুদ্ধে ব্রাজিলে প্রতিবাদ সংক্রান্ত একটি খবরের হেডলাইনে চোখ আটকে যাওয়ায়। ব্রাজিলে বিশ্বকাপ ফুটবলের বিরুদ্ধে প্রতিবাদ করছে সে দেশেরই কিছু মানুষ। হায় হায় কয়কি। ফুটবল পাগল দেশে এ কি কথা? আমি বিস্মিত হয়ে খবরটা পড়ার চেষ্টা করলাম। তাতে জানতে পারলমা ব্রাজিলে এই বিশ্বকাপের আয়োজনে ফিফার সহায়তায় ৮৮ হাজার কোটি টাকা খরচ করছে দেশটি। প্রতিবাদকারিরা দাবি জানাচ্ছে ব্রাজিলসহ বিশ্বের অভুক্ত শিশু ও মানুষের খাবারের পেছনে ব্যয় করা হোক এ টাকা। মানুষকে অভুক্ত রেখে তারা খেলার পেছনে এভাবে অর্থ খরচের বিরুদ্ধে জোর প্রতিবাদ করছেন তারা।
ছোটবেলায় বৃষ্টিতে ভিজে হাটু সমান কাদা পানির মধ্যেও ফুটবল খেলেছি, চোখের
ভেতর কাদা ময়লার কারনে লাল চোখ নিয়ে রাতে ঠিকমত ঘুমাতে পারিনি। এরপর বড় হয়ে
ক্রিকেটের প্রতি ভক্ত হলাম। তখন এত টিভি ছিলনা এবং সব টিভিতে সব চ্যানেলও
ছিলনা। তাই ভারত পাকিস্তান খেলার জন্য যেখানে যেতে হয় সেখানে যেতাম।
পত্রিকায় কুইজের জবাব দিয়ে পুরস্কারও পেয়েছি। কিন্তু এখন আর এসব খেলা মেলা
তেমন তাকিয়েও দেখিনা। অফিসে কাজের সময় টিভি খোলা থাকে। তাই তেমন
উত্তেজনাপূর্ণ খেলা হলে মাঝে মাঝে গিয়ে সবার সাথে টিভির সামনে দাড়াই। এর
বেশি নয়। খেলা দেখা এবং এ বিষয়ে খোঁজ খবর রাখা বাদ দেয়ার কারণ খেলা মানে
এখন জুয়া, যৌনতার আসর, রাজনীতি, অর্থনীতি এবং রমরমা বানিজ্য । বিশ্বকাপ
আয়োজনকে কেন্দ্র করে সারা বিশ্বের পতিতারা ভিড় জমায় সেদেশে। এসব এখন বিরাট
বিরাট খবর । খেলা নয় চিয়ার্স গার্লসই বিনোদন। । আছে আরো অনেক কিছু যা খবর
হয়না। খেলা এখন আর কোন খেলা নেই। সে এখন অন্য কিছু। তাই বাদ দিয়েছি । এসব
বিষয় আমার চেয়ে অনেকে হয়ত আরো ভালো জানেন এবং ভালভাবে প্রকাশও করতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন