এক তরফা হামালা এবং ধাওয়া শেষ পর্যন্ত গণমাধ্যমের কল্যানে হয়ে গেল পাল্টা ধাওয়া এবং উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ।
সুপ্রীম কোর্টের প্রধান ফটক দিয়ে লাঠিসোটা হাতে সরকার সমর্থক বহিরাগত সন্ত্রাসীদের ভেতরে প্রবেশ এবং সরকার বিরোধী আইনজীবীদের ধাওয়া ও হামলার ঘটনা সরাসরি বেশ কয়েকটি টিভিতে দেখেছি। তাতে স্পষ্ট দেখা গেছে কিভাবে পুলিশের সামনে এবং প্রশ্রয়ে সুপ্রীম কোর্টের প্রধান গেট খুলে তারা হিংস্র উন্মত্ততা নিয়ে ভেতরে প্রবেশ করেছে। তাদের আসতে দেখে সরকার বিরোধী আইনজীবীরা দৌড়ে ভবনের দোতলায় এবং তিনতলায় আশ্রয় নেয়। যেসব মহিলা আইনজীবী দৌড়ে নিরাপদ আশ্রয় নিতে পারেনি তাদের ওপর ঝাপিয়ে পড়ে হামলাকারীরা। এছাড়া দোতলা এবং তিনতলায় আশ্রয়গ্রহণকারীদের প্রতিও হামলাকারিরা নিচ থেকে ইট ছুড়েছে, আর নিচে বসে তান্ডব চালিয়েছে, মটরসাইকেলে আগুন দিয়েছে। টিভিতে প্রচারিত সরাসরি এসব দৃশ্যের কোথাও সরকার বিরোধী আইনজীবী কর্তৃক পাল্টা ধাওয়ার কোন দৃশ্য দেখলামনা। ধাওয়া এবং হামলার পুরোটাই ছিল একতরফা। আর ভবনের মধ্যে আশ্রয় নেয়াদের ইট ছোড়ারও কোন সুযোগ ছিলনা। নিচ থেকে তাদের প্রতি ছুড়ে মারা কিছু ইট অবশ্য তারা কুড়িয়ে ছুড়ে মেরেছে।
কিন্তু রাতে বাসায় গিয়ে টিভিতে এ খবর প্রচারের সময় দেখি তারা বলছে সুপ্রীম কোর্টে সরকার সমর্থক এবং বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। অবশ্য অতি কষ্টে অন্তত একবারের জন্য হলেও তারা বলতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ সমর্থকরা সরকার বিরোধী আইনজীবীদের ধাওয়া দেয় এবং হামলা করে।
এরপর সকালে বিভিন্ন পত্রিকার খবরে দেখলাম তাদেরও প্রায় সকলে ধাওয়া এবং হামলাকে পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ করে ফেলেছে ঠিক রাতের টিভির খবরের মতই।
মজার বিষয় হল যেসব টিভি সরাসরি এসব দৃশ্য দেখিয়েছে তাদেরও কেউ কেউ শেষ পর্যন্ত একে পাল্টা ধাওয়া এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা বানিয়ে ফেলেছে।
দলান্ধ দলকানা এসব টিভির একপেশে নীতি, কুৎসা আর দালালীতে অতিষ্ট হয়ে খবর টবর সবই দেখা বাদ দিয়েছিলাম মাঝখানে । দেশের বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতির কারনে এখন অবশ্য মাঝে মধ্যে টিভির পর্দা খুলে ধারণা নেয়ার চেষ্টা করি কোথায় কি হচ্ছে।